← ব্লগে ফিরে যান
তহবিল ব্যবস্থাপনা

Joint Fund সফল করতে ৫টি নিয়ম—না হলে ভালো উদ্যোগও ভেঙে যেতে পারে

এখানে শুধু টাকা নয়, মানুষের বিশ্বাস আর প্রত্যাশাও জড়িত। তাই শুরুর আগেই পাঁচটি বিষয় পরিষ্কার করে নিন।

১০ বা ২০ জন মানুষ মিলে Fund তৈরি করা তুলনামূলক সহজ। কিন্তু সেই Fund দীর্ঘদিন সফলভাবে পরিচালনা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

কারণ এখানে শুধু টাকা নয়, মানুষের বিশ্বাস, প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনাও জড়িত।

প্রথমত — লক্ষ্য পরিষ্কার করুন

কেন Fund তৈরি করছেন? জমি কেনার জন্য, Flat-এর জন্য, Business Investment-এর জন্য নাকি ভবিষ্যতের কোনো বড় প্রকল্পের জন্য?

দ্বিতীয়ত — Contribution Rule নির্ধারণ করুন

প্রতি মাসে কে কত টাকা দেবেন? টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ কী? কেউ টাকা দিতে না পারলে কী হবে?

তৃতীয়ত — Ownership এবং Profit Sharing পরিষ্কার করুন

কে কত টাকা দিয়েছেন এবং সেই Contribution অনুযায়ী কার কত অংশ—সেটি লিখিতভাবে সংরক্ষণ করা উচিত।

চতুর্থত — Fund Management-এর দায়িত্ব পরিষ্কার করুন

একজন Accountant বা Fund Manager দৈনন্দিন হিসাব পরিচালনা করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ Financial Decision-এর জন্য একটি নির্দিষ্ট Approval Process থাকা ভালো।

পঞ্চমত — Digital হিসাব রাখুন

কাগজের খাতা, ব্যক্তিগত নোট বা Messenger/WhatsApp-এর কথোপকথনের ওপর পুরো Fund Management নির্ভর করা উচিত নয়। প্রত্যেক Contribution, Expense, Loan, Investment এবং Balance-এর একটি Digital Record থাকা প্রয়োজন।

এই জায়গায় Somity Keeper Lite কার্যকর হতে পারে। ছোট Joint Fund বা Somity-এর সদস্যদের Contribution, Collection, হিসাব এবং Fund Position একটি নির্দিষ্ট System-এর মধ্যে পরিচালনা করা যায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—Software কাউকে সৎ বানায় না। কিন্তু একজন দায়িত্বশীল Fund Manager-কে আরও স্বচ্ছ, সংগঠিত এবং জবাবদিহিমূলকভাবে কাজ করতে সাহায্য করে।

১০ জন হোক বা ২০ জন—যদি লক্ষ্য এক হয়, নিয়ম পরিষ্কার থাকে এবং হিসাব স্বচ্ছ থাকে, তাহলে ছোট ছোট সঞ্চয় দিয়েও বড় কিছু করার পথ তৈরি করা সম্ভব।

বড় স্বপ্নের জন্য সবসময় বড় Capital দরকার হয় না। কখনো দরকার হয় ছোট ছোট মানুষের বড় ঐক্য।

লেখকের সাথে যুক্ত হোন

ব্যবসা, সমিতি ও হিসাব নিয়ে এই লেখাগুলো লিখছেন মাহফুজ আকন্দ। নতুন লেখা, প্রশ্নের উত্তর আর নিজের অভিজ্ঞতা জানাতে ফেসবুকে যুক্ত থাকুন — ফেসবুক প্রোফাইল

আজই সমিতি কিপার লাইট দিয়ে হিসাব শুরু করুন

সদস্য, সঞ্চয়, DPS, লোন ও রিপোর্ট — সমিতির সব হিসাব এক বাংলা অ্যাপে।

📲 অ্যাপ সম্পর্কে জানুন