ফিচার · লোন ও কিস্তি

লোন বিতরণ থেকে শেষ কিস্তি — এক অ্যাপে

আজ কার কিস্তি, কে খেলাপি, কত বাকি — সকালে অ্যাপ খুললেই তালিকা তৈরি।

1আবেদন থেকে বিতরণ

লোন আবেদনে একটা লোন স্কিম বেছে নিন, অথবা নিজের মতো মুনাফার হার ও পদ্ধতি দিন। অঙ্ক, কিস্তির সংখ্যা আর কিস্তির ধরন (দৈনিক, সাপ্তাহিক বা মাসিক) দিলে সেভ করার আগেই দেখা যায় মোট মুনাফা, মোট পরিশোধ আর প্রতি কিস্তি কত। জামিনদার রাখা যায় একজন থেকে পাঁচজন পর্যন্ত।

কর্মীর করা আবেদন অনুমোদনের অপেক্ষায় থাকে; অনুমোদন পেলে "বিতরণ করুন" — তারিখ, প্রসেসিং ফি আর টাকা কোন হিসাব থেকে যাচ্ছে বেছে নিলে কিস্তির পুরো সূচি তৈরি হয়ে যায়।

2মুনাফার পদ্ধতি

  • ফ্ল্যাট: পুরো মেয়াদের জন্য একটা হার।
  • সরল বার্ষিক হার।
  • ক্রমহ্রাসমান (ডিক্লাইনিং): আসল কমার সাথে সাথে মুনাফাও কমে।

ছুটির দিনে কিস্তি না রাখতে চাইলে সেটিং চালু করুন — কিস্তি পরের কার্যদিবসে সরে যায়।

3কিস্তি আদায়

"লোন আদায়" পাতায় চারটা ভাগ — আজ, মেয়াদ পার, আগামীকাল, সব। সারিতে চাপ দিলেই কিস্তির অঙ্ক বসানো থাকে; টাকা নগদ, ব্যাংক বা বিকাশ — অথবা "সঞ্চয় থেকে সমন্বয়" চালু করে সদস্যের সঞ্চয় থেকে কেটে নেওয়া যায়। টাকা আগে পুরনো কিস্তিতে বসে, আর আসল ও মুনাফা আলাদা হয়ে খাতায় যায়।

দেরির জরিমানা চালু থাকলে প্রতিটি বকেয়া কিস্তির জন্য নির্দিষ্ট টাকা বসে — আদায়ের সময় কমানো বা মাফ করা যায়।

4বকেয়া, রি-শিডিউল আর ক্লোজ

  • মনে করানো: আজ, খেলাপি বা আগামীকালের সদস্যদের একসাথে SMS — পাঠানোর আগেই দেখায় কতজন আর কত ক্রেডিট লাগবে।
  • রি-শিডিউল: বাকি আসলের ওপর নতুন হার, কিস্তির সংখ্যা ও ধরন — কারণ আর আঙুলের ছাপ লাগে। পুরনো বাকি কিস্তি মুছে যায় না, "বাতিল" হয়ে দেখা যায়।
  • ক্লোজ: পূর্ণ পরিশোধ, মুনাফা মওকুফ, আংশিক ছাড়, বা অনাদায়ী (রাইট-অফ)।

5লোনের রিপোর্ট

লোন আউটস্ট্যান্ডিং, অনাদায়ী ঋণ, PAR, লোন এজিং, খেলাপি তালিকা, ঋণ রিকভারি শীট আর বাৎসরিক লোন আদায় ট্র্যাকার — সবই রিপোর্ট-এ, PDF করে শেয়ার বা প্রিন্ট করা যায়। কিস্তির সূচি আর স্টেটমেন্টও ছবি বা PDF হিসেবে সদস্যকে পাঠানো যায়।

সাধারণ প্রশ্ন

একজন সদস্য একসাথে কয়টা লোন নিতে পারেন?

এটা সমিতির সেটিংসে ঠিক করা যায় — ডিফল্টে একজনের একটাই চলমান লোন।

জরিমানা কি শতাংশ হারে কাটে?

না, জরিমানা প্রতিটি বকেয়া কিস্তির জন্য নির্দিষ্ট টাকা, যেটা মালিক সেটিংসে বসান। আদায়ের সময় কমানো বা মাফ করা যায়।

ভুল কিস্তি আদায় হলে কী করব?

সর্বশেষ আদায়টা কারণ লিখে বাতিল করা যায় — খাতায় উল্টো এন্ট্রি বসে আর ডিলিট রেকর্ডে থেকে যায়।

বন্ধকী (সিসি) লোন আছে?

হ্যাঁ, সিসি ঋণ আলাদা মডিউল — একটা সীমার মধ্যে বারবার তোলা ও শোধ করা যায়, আর বন্ধকী জিনিসের তালিকা রাখা যায়।

আরও দেখুন

সম্পর্কিত ফিচার

লোন বিতরণ থেকে শেষ কিস্তি — এক অ্যাপে

সমিতি কিপার লাইট নামিয়ে আজই শুরু করুন — বাংলায়, আপনার ফোনে।

অ্যাপ ডাউনলোড যোগাযোগ করুন