1দল তৈরি
"নতুন টান"-এ দলের নাম, মাথাপিছু চাঁদা, শুরুর তারিখ আর চক্র (দৈনিক, সাপ্তাহিক বা মাসিক) দিন, তারপর সদস্য বসান — অন্তত ২ জন। কেউ চাইলে ২ বা তার বেশি শেয়ার নিতে পারেন (সর্বোচ্চ ১০) — তাঁর চাঁদাও দ্বিগুণ, তহবিলও তিনি দুবার পান। তৈরির সময়ই পুরো চক্রের প্রতিটি তারিখ দেখা যায়, তাই "আমার পালা কবে" কারো মুখের কথার ওপর নির্ভর করে না।
2ড্রয়ের তিন নিয়ম
- স্বয়ংক্রিয় ড্র: সার্ভারে এলোমেলোভাবে, যাঁরা এখনো তহবিল পাননি শুধু তাঁদের মধ্যে।
- শুরুতেই ক্রম ঠিক: সদস্য তালিকার ক্রম অনুযায়ী।
- প্রয়োজনভিত্তিক: দরকারে কাউকে আগে (যেমন জরুরি চিকিৎসা) — কারণ লিখতে হয়, আর "ম্যানুয়াল" লেখা থেকে যায়।
3চাঁদা আদায় আর হস্তান্তর
আদায়ের শীটে কে দিয়েছেন আর কে দেননি দেখা যায়; দেরি হলে দিন হিসেবে জরিমানা বসে, যা কমানো বা মাফ করা যায় — নিয়মের আসল অঙ্কটাও রসিদে থেকে যায়। ড্রয়ের পর হস্তান্তরে প্রাপকের নিজের চাঁদা তহবিল থেকেই কেটে যায়, আর রসিদ শেয়ার বা ব্লুটুথ প্রিন্টারে ছাপা যায়।
লাল "ঝুঁকি" ঘরে দেখায় কারা তহবিল নিয়ে ফেলেছেন অথচ নিজের চাঁদা বাকি — টান দল সাধারণত এখানেই ভাঙে।
4রিপোর্ট আর ডিলিট
চক্র সারাংশ, সদস্যভিত্তিক অবস্থান, বকেয়া তালিকা, ড্র অডিট আর চক্র সমাপ্তি — পাঁচটি রিপোর্ট। ভুল করে বা পরীক্ষার জন্য খোলা দল কারণ লিখে পুরোটা মুছে ফেলা যায় — সব চাঁদা আর হস্তান্তর উল্টো এন্ট্রিতে ফেরে। চাঁদা, ড্র আর হস্তান্তরে সদস্যদের SMS যায়।
সাধারণ প্রশ্ন
টান সমিতি মডিউলের জন্য আলাদা টাকা লাগে?
না, টান সমিতি সব সমিতির জন্য বিনামূল্যে।
ড্রয়ের নিয়ম পরে বদলানো যায়?
না, দল তৈরির সময় যে নিয়ম বেছে নেন সেটাই থাকে — যাতে চক্রের মাঝখানে নিয়ম বদলে কারো সুবিধা করা না যায়।
কেউ চাঁদা না দিলে হস্তান্তর হয়?
কেউ কিছু না দিলে অ্যাপ হস্তান্তর আটকে দেয়, কারণ তখন প্রাপক কিছুই পাবেন না; জেনেবুঝে করতে চাইলে আবার নিশ্চিত করতে হয়।