ফিচার · অগ্রিম এন্ট্রি

আগে দেওয়া টাকা — কিস্তির তারিখেই এন্ট্রি

সদস্য ৫-৬ দিন আগে টাকা দিয়ে গেলে টাকা হাতে রেখে অপেক্ষা করতে হয় না। এখনই এন্ট্রি দিন, কিস্তির দিনের তারিখে।

1সমস্যাটা কী ছিল

অনেক সদস্য কিস্তির দিনের কয়েক দিন আগেই টাকা দিয়ে যান। কিন্তু এন্ট্রির তারিখ আজকের পরে দেওয়া যেত না, তাই আদায়কারীকে টাকা হাতে রেখে কিস্তির দিনের জন্য অপেক্ষা করতে হতো — আর সেই কয়েক দিনে টাকা হারানো বা এন্ট্রি দিতে ভুলে যাওয়ার ঝুঁকি থাকত।

2কীভাবে চালু করবেন

  1. সেটিংস → তারিখ নির্দিষ্টকরণ-এ যান।
  2. "অগ্রিম এন্ট্রি — সর্বোচ্চ কত দিন সামনে" ঘরে দিনের সংখ্যা বসান, যেমন ৭।
  3. সেভ করুন। ০ রাখলে ব্যবস্থাটা বন্ধ থাকে — শুরুতে বন্ধই থাকে।

এরপর সঞ্চয় জমা, ডিপিএস কিস্তি আর শেয়ার কেনা-র তারিখে আজ থেকে ততদিন পরের তারিখ বেছে নেওয়া যায়।

3এন্ট্রি দেওয়ার সময়

তারিখ সামনের কোনো দিন বাছলে তারিখের পাশে কমলা রঙে "অগ্রিম" লেখা ওঠে — যাতে ভুল করে পরের সপ্তাহের তারিখে টাকা বসে গেলে সাথে সাথে চোখে পড়ে। টাকাটা ঐ তারিখের হিসাবেই বসে, অর্থাৎ আজকের নগদ হিসাবে নয়, কিস্তির দিনের হিসাবে দেখাবে।

4কোথায় চলে না — ইচ্ছে করেই

উত্তোলন, শেয়ার ফেরত, লোন আর অন্য কোনো এন্ট্রিতে সামনের তারিখ কখনো দেওয়া যায় না — কারণ সামনের তারিখে টাকা বের হওয়া মানে এমন টাকার হিসাব যা এখনো হাতবদল হয়নি। আর মালিক যদি একটা কার্যদিবস তালাবদ্ধ করে রাখেন, তখন সেই তারিখই চলে, অগ্রিম নয়।

সম্পর্কিত: সঞ্চয় জমা · ডিপিএস কিস্তি · শেয়ার

সাধারণ প্রশ্ন

অগ্রিম এন্ট্রি কি সব সমিতিতে চালু থাকে?

না, শুরুতে বন্ধ থাকে। মালিক সেটিংসে দিনের সংখ্যা বসালে তবেই চালু হয়।

লোনের কিস্তি কি অগ্রিম তারিখে নেওয়া যায়?

না, অগ্রিম এন্ট্রি শুধু সঞ্চয় জমা, ডিপিএস কিস্তি আর শেয়ার কেনায় চলে।

অগ্রিম টাকা কি আজকের ক্যাশে দেখাবে?

না, টাকাটা বেছে নেওয়া তারিখের হিসাবে বসে — কিস্তির দিন এলে সেদিনের হিসাবে দেখাবে।

আরও দেখুন

সম্পর্কিত ফিচার

আগে দেওয়া টাকা — কিস্তির তারিখেই এন্ট্রি

সমিতি কিপার লাইট নামিয়ে আজই শুরু করুন — বাংলায়, আপনার ফোনে।

অ্যাপ ডাউনলোড যোগাযোগ করুন