ফিচার · SMS নোটিফিকেশন

প্রতিটি টাকার খবর — সদস্যের ফোনে

টাকা জমা দেওয়ার সাথে সাথে সদস্যের ফোনে SMS — "টাকা কি খাতায় উঠল?" এই প্রশ্নই আর ওঠে না।

1কোন কোন ঘটনায় SMS যায়

এগুলো শুরু থেকেই চালু থাকে: সঞ্চয় জমা ও উত্তোলন, ডিপিএস ও লোন কিস্তি, ডিপিএস/এফডিআর বন্ধ, এফডিআর খোলা, শেয়ার কেনা-ফেরত, লভ্যাংশ, সদস্য চার্জ আর টান সমিতির আদায়-ড্র-হস্তান্তর। একজন সদস্যের কয়েকটা হিসাবে একসাথে আদায় হলে একটাই মিলিত SMS যায়।

লোন অনুমোদন-বিতরণ, খেলাপি, স্বাগতম বার্তা — এমন আরও অনেক SMS আছে, যেগুলো দরকার হলে চালু করে নিতে হয়।

2নিজে থেকে মনে করানো

  • সকালে আগামীকালের ডিপিএস কিস্তির SMS।
  • আগামীকালের লোন কিস্তির SMS।
  • নির্ধারিত মাসিক সঞ্চয়ের আগের দিন (চালু করলে)।
  • এফডিআর মেয়াদপূর্তির ৭ দিন আগে।
  • মাসের ১ তারিখে স্থিতির SMS (চালু করলে)।

ক্রেডিট যদি পুরো তালিকার জন্য যথেষ্ট না থাকে, অর্ধেক পাঠানো হয় না — পুরোটাই সেদিন বাদ যায়, যাতে কেউ পায় আর কেউ পায় না এমন না হয়।

3বাল্ক SMS আর টেমপ্লেট

গ্রুপ বা এরিয়া ধরে একসাথে SMS পাঠানো যায়, বাড়তি নম্বরও যোগ করা যায় — পাঠানোর আগেই খরচ দেখায়। প্রতিটি ঘটনার SMS-এর লেখা বাংলা আর ইংরেজিতে নিজের মতো বদলানো যায়, {নাম}, {টাকা}-র মতো ঘর বসিয়ে; প্রতিটির আলাদা চালু-বন্ধ সুইচ আছে।

SMS লগে দেখা যায় কোনটা গেল আর কোনটা কেন যায়নি, আর ব্যর্থগুলো আবার পাঠানো যায়।

4খরচ কীভাবে হয়

SMS পাঠাতে ক্রেডিট লাগে, যা অ্যাপের ভেতর থেকেই বিকাশ বা কার্ডে কেনা যায়। বাংলা SMS-এ প্রতি ৭০ অক্ষরে আর ইংরেজিতে প্রতি ১৬০ অক্ষরে একটা ক্রেডিট খরচ হয়। কোন সদস্য SMS পাবেন না, তা সদস্যের ফর্মে "এসএমএস পাবেন" বন্ধ করে ঠিক করা যায়।

সাধারণ প্রশ্ন

নিজের নামে (মাস্কিং) SMS পাঠানো যায়?

বাংলাদেশে সব SMS আমাদের প্ল্যাটফর্মের SMS গেটওয়ে দিয়েই যায়; সমিতির নিজস্ব মাস্কিং গেটওয়ে এখন যুক্ত করা যায় না।

ক্রেডিট শেষ হলে কী হয়?

SMS পাঠানো থেমে যায় আর লগে কারণ দেখায়; ক্রেডিট কিনলেই আবার চলে। জমা-আদায়ের কাজ বন্ধ হয় না।

কোনো একজন সদস্যকে SMS বন্ধ রাখা যায়?

হ্যাঁ, সদস্যের ফর্মে "এসএমএস পাবেন" বন্ধ করলে তিনি আর স্বয়ংক্রিয় SMS পান না।

আরও দেখুন

সম্পর্কিত ফিচার

প্রতিটি টাকার খবর — সদস্যের ফোনে

সমিতি কিপার লাইট নামিয়ে আজই শুরু করুন — বাংলায়, আপনার ফোনে।

অ্যাপ ডাউনলোড যোগাযোগ করুন