1DPS কীভাবে কাজ করে
DPS খোলার সময় একটা স্কিম বেছে নিন, অথবা "স্কিম ছাড়া" নিজের মতো ঠিক করুন — কিস্তি দৈনিক, সাপ্তাহিক বা মাসিক, মেয়াদ কত মাস, কিস্তির অঙ্ক আর বার্ষিক মুনাফার হার। খোলার সাথে সাথে পুরো কিস্তির সূচি তৈরি হয়ে যায়, তাই কোন কিস্তি কবে পড়বে তা আগে থেকেই দেখা যায়।
একজন সদস্যের একাধিক DPS থাকতে পারে, আর প্রতিটির জন্য নমিনি (শতাংশসহ) রাখা যায়।
2কিস্তি, জরিমানা আর মনে করানো
- কিস্তি পেরিয়ে গেলে অ্যাপ সেটাকে বকেয়া হিসেবে চিহ্নিত করে।
- দেরির জরিমানা চালু থাকলে বকেয়া কিস্তি আদায়ের সময় জরিমানা নিজে থেকে বসে — কালেক্টর দরকার হলে কমাতে বা মাফ করতে পারেন।
- কিস্তির আগের দিন সকালে সদস্যকে মনে করিয়ে দেওয়ার SMS যায়।
- কেউ বেশি টাকা দিলে তা সামনের কিস্তিগুলোতে বসে যায়।
3মেয়াদপূর্তি ও হিসাব বন্ধ
DPS বন্ধ করার সময় স্কিমের হার ধরে মুনাফা আগে থেকেই হিসাব করে বসানো থাকে — "মাসিক গুণফল" বা "ফ্ল্যাট" পদ্ধতিতে। মালিক দেখে প্রয়োজনে বদলাতে পারেন। সাথে বন্ধ করার চার্জ আর উৎসে কর কাটার ব্যবস্থাও আছে। আগামী ৯০ দিনে কার কার DPS মেয়াদপূর্ণ হচ্ছে, তার আলাদা রিপোর্টও আছে।
4FDR কীভাবে কাজ করে
FDR খোলা হয় এককালীন টাকা দিয়ে। মুনাফা নেওয়া যায় দুইভাবে — মেয়াদশেষে একসাথে, অথবা মাসিক। মুনাফা প্রতিদিন নিজে থেকে হিসাব হয়ে আলাদা ঘরে জমতে থাকে।
- মুনাফা নগদে দেওয়া যায়, অথবা সদস্যের সাধারণ সঞ্চয়ে জমা করা যায়।
- মেয়াদপূর্তির ৭ দিন আগে সদস্যকে SMS যায়।
- আগে ভাঙলে কম হারে মুনাফার নিয়ম চালু রাখা যায়।
- নমিনির নামসহ সার্টিফিকেট ছবি হিসেবে বানানো যায়।
সাধারণ প্রশ্ন
DPS-এর মাঝখানে কিছু টাকা তোলা যায়?
হ্যাঁ, জমা টাকার মধ্যে থেকে আংশিক উত্তোলন করা যায়। এতে কিস্তির সূচি বদলায় না।
জরিমানা কি সবসময় কাটে?
না। জরিমানা মালিক চালু করলে তবেই বসে, আর আদায়ের সময় কালেক্টর অঙ্কটা কমাতে বা শূন্য করতে পারেন।
FDR কি নবায়ন করা যায়?
না, এখন FDR নবায়নের ব্যবস্থা নেই। মেয়াদশেষে হিসাব বন্ধ করে প্রয়োজনে নতুন FDR খুলতে হয়।
DPS কিস্তি আগে থেকে জমা নেওয়া যায়?
হ্যাঁ — সদস্য বেশি টাকা দিলে তা সামনের কিস্তিতে বসে, আর অগ্রিম এন্ট্রি চালু থাকলে কিস্তির দিনের তারিখেই এন্ট্রি রাখা যায়।