ফিচার · আয়-ব্যয়

আয়-ব্যয়ের প্রতিটি টাকা — চোখের সামনে

অফিস ভাড়া থেকে চায়ের বিল — প্রতিটি খরচ ক্যাটাগরি ধরে, প্রতিটি টাকা কোন হিসাবে আছে তা এক নজরে।

1ভাউচার এন্ট্রি

হোম পাতা থেকেই দ্রুত "খরচ" বা "অন্যান্য আয়" এন্ট্রি দেওয়া যায়, অথবা বিস্তারিত "নতুন ভাউচার" ফর্মে। ক্যাটাগরি বেছে নিন — না থাকলে সেখানেই "নতুন খাত" বানিয়ে নিন। টাকা নগদ, ব্যাংক (কোন ব্যাংক) না বিকাশে — সেটাও বেছে নিন।

দরকার হলে "বিস্তারিত" খুলে কাকে দেওয়া হলো, বিল বা রসিদ নম্বর আর বর্ণনা লিখে রাখা যায়। ভাউচার প্রিন্ট বা A4 PDF করা যায়।

2টাকার হিসাবগুলো

  • নগদ, ব্যাংক আর বিকাশ শুরু থেকেই থাকে; নিজের হিসাবও যোগ করা যায় (যেমন রকেট)।
  • ব্যাংক: জমা, উত্তোলন, ট্রান্সফার, প্রারম্ভিক ব্যালান্স আর ব্যাংক স্টেটমেন্ট।
  • বকেয়া খরচ: যে খরচ এখনো দেওয়া হয়নি তার তালিকা, "পরিশোধ করুন" বোতামসহ।

3কালেক্টরের ওয়ালেট

মাঠের কালেক্টর যে টাকা তোলেন, সেটা সরাসরি অফিসের নগদে না গিয়ে তাঁর নিজের ওয়ালেটে জমা হয়। অফিসে টাকা বুঝিয়ে দিলে অ্যাডমিন "সংগ্রহ" চাপেন — পুরো বা আংশিক। এতে সবসময় জানা থাকে কোন কালেক্টরের কাছে কত টাকা আছে, আর সন্ধ্যায় হিসাব মেলাতে তর্ক হয় না।

4অনুমোদন ও ক্যাশ ক্লোজিং

কর্মীর দেওয়া ভাউচার "অপেক্ষমাণ" থাকে, অনুমোদন না পেলে ক্যাশবুকে যায় না। অনুমোদিত ভাউচার মুছলে কারণ লিখতে হয় আর উল্টো এন্ট্রি বসে।

দিন শেষে ক্যাশ ক্লোজিং-এ ১০০০ টাকা থেকে ১ টাকা পর্যন্ত নোট গুনে বসান — অ্যাপ দেখায় কত থাকার কথা, আর বেশি বা কম হলে কত।

সাধারণ প্রশ্ন

খরচের ক্যাটাগরি কি নিজে বানানো যায়?

হ্যাঁ, ভাউচার দেওয়ার সময়ই "নতুন খাত" দিয়ে ক্যাটাগরি বানানো যায়; পরে নাম বদলানো বা নিষ্ক্রিয় করাও যায়। যে ক্যাটাগরিতে ভাউচার নেই, শুধু সেটাই মোছা যায়।

ইন্টারনেট ছাড়া খরচ এন্ট্রি দেওয়া যায়?

না, আয়-ব্যয়ের ভাউচারে ইন্টারনেট লাগে।

ক্যাশ ক্লোজিং কি দিন বন্ধ করে দেয়?

না, ক্লোজিং শুধু গোনা টাকা আর হিসাবের টাকার পার্থক্য দেখায় ও রেকর্ড রাখে; দিনে একটা ক্লোজিং হয়।

আরও দেখুন

সম্পর্কিত ফিচার

আয়-ব্যয়ের প্রতিটি টাকা — চোখের সামনে

সমিতি কিপার লাইট নামিয়ে আজই শুরু করুন — বাংলায়, আপনার ফোনে।

অ্যাপ ডাউনলোড যোগাযোগ করুন