← ব্লগে ফিরে যান
তহবিল ব্যবস্থাপনা

১০ জনের ছোট সঞ্চয়, একসাথে বড় স্বপ্ন

বড় কিছু করতে সবসময় একজনের বড় Capital লাগে না — লাগে কয়েকজনের একই লক্ষ্য, নিয়মিত সঞ্চয় আর স্বচ্ছ হিসাব।

একজন মানুষের পক্ষে হয়তো ১০ লাখ বা ২০ লাখ টাকা জোগাড় করা কঠিন। কিন্তু ১০ জন মানুষ যদি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে নিয়মিত সঞ্চয় করেন, তাহলে ছোট ছোট সঞ্চয় থেকেই একটি বড় Fund তৈরি করা সম্ভব।

ধরুন, ১০ জন মানুষ প্রত্যেকে মাসে ১০ হাজার টাকা করে জমা দিলেন। তাহলে প্রতি মাসে Fund তৈরি হবে ১ লাখ টাকা। এক বছরে সেই Fund দাঁড়াবে ১২ লাখ টাকা।

অর্থাৎ একজনের ওপর বড় অঙ্কের টাকার চাপ না দিয়ে সবাই মিলে একটি বড় আর্থিক সক্ষমতা তৈরি করা সম্ভব।

এই ধরনের Joint Fund দিয়ে ভবিষ্যতে জমি কেনা, Flat কেনা, ছোট কোনো ব্যবসায় বিনিয়োগ, কোনো সম্পদ তৈরি কিংবা বড় কোনো প্রকল্পে অংশ নেওয়ার পরিকল্পনা করা যেতে পারে।

শুরুতেই যে প্রশ্নগুলোর উত্তর লিখে রাখবেন

  • কে কত টাকা দেবেন?
  • কার Share কত হবে?
  • টাকা কোথায় রাখা হবে?
  • Fund কে পরিচালনা করবেন?
  • কোনো সদস্য নিয়মিত টাকা দিতে না পারলে কী হবে?
  • কেউ মাঝপথে বের হয়ে যেতে চাইলে তার অংশ কীভাবে হিসাব হবে?
  • Fund থেকে কোনো Investment করলে লাভ কীভাবে ভাগ হবে?

এসব বিষয় শুরুতেই লিখিতভাবে নির্ধারণ করা উচিত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ — স্বচ্ছতা

প্রত্যেক সদস্য যেন জানতে পারেন—মোট Fund কত, তিনি কত টাকা দিয়েছেন, তার Contribution কত এবং Fund-এর টাকা কোথায় ব্যবহার হচ্ছে।

এখানে Somity Keeper Lite-এর মতো একটি Fund Management Software ব্যবহার করলে কাজ অনেক সহজ হয়ে যায়। সদস্যভিত্তিক Contribution, Collection, বকেয়া, Expense, Fund Balance এবং প্রয়োজনীয় রিপোর্ট একটি নির্দিষ্ট System-এর মধ্যে রাখা যায়।

ফলে হিসাব কোনো একজনের খাতা বা স্মৃতির ওপর নির্ভর করে থাকে না।

ছোট একটি দল দিয়ে শুরু হলেও নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে সেই Fund ভবিষ্যতে বড় হতে পারে।

বড় কিছু করার জন্য সবসময় একজনের বড় Capital প্রয়োজন হয় না। অনেক সময় প্রয়োজন হয় কয়েকজন মানুষের একই লক্ষ্য, নিয়মিত সঞ্চয়, সঠিক পরিকল্পনা এবং স্বচ্ছ হিসাব।

লেখকের সাথে যুক্ত হোন

ব্যবসা, সমিতি ও হিসাব নিয়ে এই লেখাগুলো লিখছেন মাহফুজ আকন্দ। নতুন লেখা, প্রশ্নের উত্তর আর নিজের অভিজ্ঞতা জানাতে ফেসবুকে যুক্ত থাকুন — ফেসবুক প্রোফাইল

আজই সমিতি কিপার লাইট দিয়ে হিসাব শুরু করুন

সদস্য, সঞ্চয়, DPS, লোন ও রিপোর্ট — সমিতির সব হিসাব এক বাংলা অ্যাপে।

📲 অ্যাপ সম্পর্কে জানুন