← ব্লগে ফিরে যান
প্রকল্প ও বিনিয়োগ

Investment করার আগে ROI বুঝুন

"কত টাকা লাভ হয়েছে" নয়, প্রশ্নটা হওয়া উচিত "যে টাকা বিনিয়োগ করেছি তার তুলনায় কত Return পেয়েছি"।

Investment শব্দটি শুনলেই অনেকেই শুধু লাভের কথা ভাবেন। কিন্তু বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—আমি কত টাকা বিনিয়োগ করছি এবং তার বিপরীতে কতটা Return পাচ্ছি?

এখানেই আসে ROI বা Return on Investment

ধরুন আপনি একটি ব্যবসায় ১ লাখ টাকা বিনিয়োগ করলেন। এক বছর পর সেই বিনিয়োগ থেকে ২০ হাজার টাকা লাভ হলো। তাহলে আপনার ROI হলো ২০%।

কেন শুধু লাভের অঙ্ক যথেষ্ট নয়

এই হিসাবটি খুব গুরুত্বপূর্ণ। কারণ কোনো ব্যবসায় ৫০ হাজার টাকা লাভ হচ্ছে শুনলেই সেটাকে ভালো Investment বলা যায় না। জানতে হবে সেই লাভ করতে কত টাকা বিনিয়োগ করা হয়েছে।

একটি ব্যবসায় ১ লাখ টাকা বিনিয়োগ করে ৩০ হাজার টাকা লাভ করা এবং ১০ লাখ টাকা বিনিয়োগ করে ৫০ হাজার টাকা লাভ করা—দুটি একই ধরনের ফলাফল নয়।

সিদ্ধান্তের আগে তিনটি হিসাব

  1. মোট বিনিয়োগ কত।
  2. প্রত্যাশিত আয় বা লাভ কত।
  3. সেই লাভ পেতে কত সময় লাগবে।

এছাড়া ঝুঁকির বিষয়টিও বিবেচনা করতে হবে। বেশি ROI মানেই সবসময় ভালো Investment নয়। অনেক সময় বেশি Return-এর সঙ্গে বেশি Risk-ও থাকে।

সমিতি, Share Business বা ছোট ব্যবসা—সব ক্ষেত্রেই ROI হিসাব করা যায়। এতে বোঝা যায় কোন জায়গায় টাকা ব্যবহার করলে তুলনামূলকভাবে ভালো ফল পাওয়া যাচ্ছে।

আমার পরামর্শ হলো, শুধু “কত টাকা লাভ হয়েছে” এই প্রশ্ন করবেন না। বরং প্রশ্ন করুন—“আমি যে টাকা বিনিয়োগ করেছি, তার তুলনায় কত Return পেয়েছি?”

এই একটি প্রশ্ন আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিই বদলে দিতে পারে।

লেখকের সাথে যুক্ত হোন

ব্যবসা, সমিতি ও হিসাব নিয়ে এই লেখাগুলো লিখছেন মাহফুজ আকন্দ। নতুন লেখা, প্রশ্নের উত্তর আর নিজের অভিজ্ঞতা জানাতে ফেসবুকে যুক্ত থাকুন — ফেসবুক প্রোফাইল

আজই সমিতি কিপার লাইট দিয়ে হিসাব শুরু করুন

সদস্য, সঞ্চয়, DPS, লোন ও রিপোর্ট — সমিতির সব হিসাব এক বাংলা অ্যাপে।

📲 অ্যাপ সম্পর্কে জানুন