← ব্লগে ফিরে যান
প্রকল্প ও বিনিয়োগ

২০ জন মিলে জমি কেনা—স্বপ্ন থেকে বাস্তব পরিকল্পনা

জমির দামে একা কুলিয়ে না উঠলেও কুড়িজনের পরিকল্পিত Joint Fund সেই পথ খুলে দিতে পারে — নিয়ম আর দলিল ঠিক থাকলে।

জমি কেনা অনেক মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু জমির বর্তমান দামের কারণে একা অনেকের পক্ষে সেই স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হতে পারে।

তবে ১০ বা ২০ জন মানুষ যদি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে Joint Fund তৈরি করেন, তাহলে সম্মিলিতভাবে একটি সম্পদ কেনার পরিকল্পনা করা সম্ভব হতে পারে।

ধরুন, ২০ জন মানুষ মিলে সিদ্ধান্ত নিলেন—তারা ভবিষ্যতে একটি জমি কেনার জন্য Fund তৈরি করবেন। প্রত্যেকে মাসে ১৫ হাজার টাকা করে জমা দিলে প্রতি মাসে Fund হবে ৩ লাখ টাকা। নিয়মিতভাবে এক বছর Contribution করা গেলে বড় একটি Capital তৈরি হতে পারে।

শুধু টাকা জমালেই হবে না

শুরুতেই পুরো পরিকল্পনাটি পরিষ্কার করতে হবে।

  • জমি কোথায় কেনা হবে?
  • আনুমানিক কত টাকা প্রয়োজন?
  • কত সময়ের মধ্যে Fund তৈরি করা হবে?
  • প্রত্যেক সদস্যের মালিকানার অংশ কীভাবে নির্ধারিত হবে?
  • কেউ বেশি টাকা দিলে তার Share কীভাবে হিসাব হবে?

কেউ মাঝপথে বের হয়ে যেতে চাইলে কী হবে—এটিও আগে থেকে নির্ধারণ করা উচিত।

আইনগত দিকটা বিশেষজ্ঞের হাতে

জমি বা অন্য কোনো সম্পদ কেনার ক্ষেত্রে মালিকানা, দলিল, নিবন্ধন, কর এবং অন্যান্য আইনগত বিষয় অবশ্যই সংশ্লিষ্ট আইনজীবী বা যোগ্য পেশাজীবীর মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

হিসাব যেন একজনের খাতায় না থাকে

প্রত্যেক সদস্যের Contribution আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। কে কত টাকা দিয়েছেন, কার কত বাকি, মোট Fund কত এবং জমি কেনার জন্য আর কত টাকা প্রয়োজন—এসব নিয়মিত আপডেট করা দরকার।

Somity Keeper Lite ব্যবহার করে এই ধরনের Joint Fund-এর সদস্যভিত্তিক Contribution, Collection, Balance এবং হিসাব একটি নির্দিষ্ট System-এর মধ্যে রাখা যায়। ফলে একজনের ব্যক্তিগত খাতার ওপর পুরো Fund Management নির্ভর করে না।

একটি বড় সম্পদ তৈরির জন্য তাই শুধু বড় Capital নয়, প্রয়োজন পরিকল্পিত Joint Fund, নিয়মিত Contribution এবং স্বচ্ছ হিসাব।

লেখকের সাথে যুক্ত হোন

ব্যবসা, সমিতি ও হিসাব নিয়ে এই লেখাগুলো লিখছেন মাহফুজ আকন্দ। নতুন লেখা, প্রশ্নের উত্তর আর নিজের অভিজ্ঞতা জানাতে ফেসবুকে যুক্ত থাকুন — ফেসবুক প্রোফাইল

আজই সমিতি কিপার লাইট দিয়ে হিসাব শুরু করুন

সদস্য, সঞ্চয়, DPS, লোন ও রিপোর্ট — সমিতির সব হিসাব এক বাংলা অ্যাপে।

📲 অ্যাপ সম্পর্কে জানুন