← ব্লগে ফিরে যান
প্রকল্প ও বিনিয়োগ

ছোট ব্যবসার জন্যও Business Plan প্রয়োজন

“আমার ব্যবসা তো ছোট, Business Plan করার কী দরকার?” — আসলে ছোট ব্যবসার ক্ষেত্রেই পরিকল্পনা আরও বেশি প্রয়োজন।

“আমার ব্যবসা তো ছোট, Business Plan করার কী দরকার?”

এই ধারণাটি অনেক ছোট ব্যবসায়ীর মধ্যে দেখা যায়। কিন্তু বাস্তবে ছোট ব্যবসার ক্ষেত্রেই পরিকল্পনা আরও বেশি প্রয়োজন।

Business Plan মানে বিশাল কোনো ডকুমেন্ট নয়। সহজভাবে বলতে গেলে—আপনি কী করতে চান, কীভাবে করবেন এবং কোথা থেকে আয় করবেন—এই বিষয়গুলোর একটি পরিষ্কার পরিকল্পনাই Business Plan।

ধাপে ধাপে যা ঠিক করবেন

  1. প্রথমে ঠিক করুন আপনার ব্যবসার লক্ষ্য কী।
  2. এরপর নির্ধারণ করুন আপনার Target Customer কারা।
  3. আপনার পণ্য বা সেবা কী এবং মানুষ কেন সেটা কিনবে—এটাও পরিষ্কার করতে হবে।
  4. তারপর আসবে Investment। ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে? সেই টাকা কোথা থেকে আসবে? নিজের টাকা, Share Business নাকি অন্য কোনো উৎস?
  5. এরপর Monthly Expense হিসাব করতে হবে।
  6. ব্যবসা থেকে সম্ভাব্য Revenue কত হতে পারে এবং কখন Break-even Point-এ পৌঁছানো সম্ভব—এসবও চিন্তা করা দরকার।

পরিকল্পনা করতে গিয়ে যদি বোঝেন ব্যবসাটি লাভজনক নয়

একটি ভালো Business Plan আপনাকে বাস্তবতা বুঝতে সাহায্য করবে। হয়তো পরিকল্পনা করতে গিয়ে আপনি বুঝতে পারবেন, আপনার ধারণা অনুযায়ী ব্যবসাটি লাভজনক নয়। সেটা খারাপ খবর নয়। বরং ব্যবসা শুরু করার আগেই সমস্যাটি বুঝতে পারা একটি বড় সুবিধা।

এক পাতাই যথেষ্ট

আমার পরামর্শ হলো, ব্যবসা শুরু করার আগে অন্তত এক পাতার Business Plan তৈরি করুন। লিখুন—Goal, Investment, Expense, Revenue, Profit, Risk এবং Future Plan।

ব্যবসা ছোট হলেও চিন্তাটা বড় রাখুন। কারণ অনেক বড় ব্যবসার শুরু হয়েছিল খুব ছোট একটি পরিকল্পনা থেকেই।

লেখকের সাথে যুক্ত হোন

ব্যবসা, সমিতি ও হিসাব নিয়ে এই লেখাগুলো লিখছেন মাহফুজ আকন্দ। নতুন লেখা, প্রশ্নের উত্তর আর নিজের অভিজ্ঞতা জানাতে ফেসবুকে যুক্ত থাকুন — ফেসবুক প্রোফাইল

আজই সমিতি কিপার লাইট দিয়ে হিসাব শুরু করুন

সদস্য, সঞ্চয়, DPS, লোন ও রিপোর্ট — সমিতির সব হিসাব এক বাংলা অ্যাপে।

📲 অ্যাপ সম্পর্কে জানুন