← ব্লগে ফিরে যান
হিসাবের প্রাথমিক পাঠ

ব্যবসায় Cash Flow কেন লাভের চেয়েও গুরুত্বপূর্ণ

খাতায় লাভ দেখাচ্ছে, অথচ মাস শেষে বেতন দেওয়ার টাকা নেই — Profit আর Cash Flow এক জিনিস নয়।

অনেক ব্যবসায়ী বলেন, “আমার ব্যবসায় লাভ হচ্ছে।” কিন্তু মাসের শেষে যখন কর্মচারীর বেতন, ভাড়া, সরবরাহকারীর বিল বা অন্যান্য খরচ দেওয়ার সময় আসে, তখন হাতে পর্যাপ্ত টাকা থাকে না।

এখানেই Cash Flow-এর গুরুত্ব।

Profit এবং Cash Flow এক জিনিস নয়।

একটা উদাহরণ

আপনার ব্যবসায় বিক্রি হয়েছে ১০ লাখ টাকা। কিন্তু এর মধ্যে ৮ লাখ টাকা বাকিতে বিক্রি করা হয়েছে। হিসাবের খাতায় আপনার বিক্রয় ভালো দেখা যাচ্ছে, কিন্তু হাতে এসেছে মাত্র ২ লাখ টাকা

এদিকে মাসিক খরচ যদি ৩ লাখ টাকা হয়, তাহলে আপনার সমস্যা হবে।

প্রতি মাসে যা দেখবেন

তাই ব্যবসার আয়-ব্যয়ের পাশাপাশি Cash Flow নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

  • কত টাকা ব্যবসায় ঢুকেছে
  • কত টাকা বের হয়েছে
  • কোন টাকা পাওনা রয়েছে
  • কোন টাকা পরিশোধ করতে হবে

বিশেষ করে Share Business ও সমিতির ক্ষেত্রে এই হিসাব আরও গুরুত্বপূর্ণ। কারণ সেখানে একাধিক মানুষের অর্থ জড়িত থাকে।

একটি Cash Reserve রাখুন

আমার পরামর্শ হলো, ব্যবসার জন্য একটি নির্দিষ্ট Cash Reserve রাখা। হঠাৎ কোনো জরুরি খরচ বা ব্যবসায়িক সমস্যা হলে এই Reserve আপনাকে সাহায্য করবে।

আরেকটি বিষয় হলো—ব্যবসার টাকা এবং ব্যক্তিগত টাকা আলাদা রাখা।

ব্যবসার Cash Flow পরিষ্কার থাকলে আপনি আগে থেকেই বুঝতে পারবেন আগামী মাসে অর্থের চাপ আসবে কি না।

একজন ভালো ব্যবসায়ী শুধু আজ কত লাভ হলো সেটা দেখেন না। তিনি দেখেন—আগামী ৩০ দিন ব্যবসা চালানোর মতো পর্যাপ্ত Cash Flow আছে কি না।

তাই ব্যবসার হিসাব করতে গেলে Profit-এর পাশাপাশি Cash Flow-কে সমান গুরুত্ব দিন।

লেখকের সাথে যুক্ত হোন

ব্যবসা, সমিতি ও হিসাব নিয়ে এই লেখাগুলো লিখছেন মাহফুজ আকন্দ। নতুন লেখা, প্রশ্নের উত্তর আর নিজের অভিজ্ঞতা জানাতে ফেসবুকে যুক্ত থাকুন — ফেসবুক প্রোফাইল

আজই সমিতি কিপার লাইট দিয়ে হিসাব শুরু করুন

সদস্য, সঞ্চয়, DPS, লোন ও রিপোর্ট — সমিতির সব হিসাব এক বাংলা অ্যাপে।

📲 অ্যাপ সম্পর্কে জানুন