← ব্লগে ফিরে যান
হিসাবের প্রাথমিক পাঠ

ব্যবসায় Personal Money আর Business Money আলাদা রাখুন

ব্যবসার টাকা আর নিজের টাকা এক হয়ে গেলে মাস শেষে বোঝাই যায় না ব্যবসায় আসলে কত টাকা আছে।

অনেক ছোট ব্যবসার একটি বড় সমস্যা হলো—ব্যবসার টাকা এবং ব্যক্তিগত টাকা একসঙ্গে ব্যবহার করা। ব্যবসা থেকে টাকা এসেছে, সেখান থেকেই বাজার খরচ হলো, পরিবারের খরচ হলো, আবার ব্যবসার প্রয়োজনে কিছু টাকা দেওয়া হলো। মাস শেষে দেখা গেল, আসলে ব্যবসায় কত টাকা আছে সেটাই বোঝা যাচ্ছে না।

ব্যবসা ছোট হলেও এই অভ্যাস পরিবর্তন করা জরুরি।

ব্যবসার জন্য আলাদা হিসাব

ব্যবসার জন্য আলাদা Bank Account বা Cash Management ব্যবস্থা রাখা ভালো। ব্যবসায় যত টাকা আয় হবে, সেটি ব্যবসার হিসাবেই থাকবে। ব্যক্তিগত প্রয়োজনের জন্য টাকা নিতে হলে সেটিও হিসাবের মধ্যে রাখতে হবে।

ধরুন, একজন ব্যবসায়ী ব্যবসা থেকে নিজের জন্য ৩০ হাজার টাকা নিলেন। এটিকে “কিছু টাকা নিয়েছি” হিসেবে না দেখে Owner Withdrawal বা ব্যক্তিগত উত্তোলন হিসেবে হিসাব করা উচিত।

এতে মাস শেষে ব্যবসার প্রকৃত Profit এবং Cash Position বোঝা সহজ হবে।

Share Business বা সমিতির ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। কারণ সেখানে একাধিক মানুষের টাকা থাকতে পারে। কোনো ব্যক্তিগত প্রয়োজনে সেই অর্থ ব্যবহার করা হলে পুরো Fund Management ব্যবস্থা ঝুঁকিতে পড়তে পারে।

যে চারটি আলাদা করে লিখবেন

ব্যবসা লাভ করছে কি না সেটি বুঝতে হলে ব্যক্তিগত খরচকে ব্যবসার খরচ হিসেবে দেখানো যাবে না।

  • ব্যবসার Revenue
  • Business Expense
  • Owner Withdrawal
  • Investment

আমার পরামর্শ হলো, আজ থেকেই ব্যবসার টাকা এবং ব্যক্তিগত টাকা আলাদা করুন। ব্যবসার টাকা ব্যবসার Growth-এর জন্য ব্যবহার করুন এবং ব্যক্তিগত খরচের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ আলাদা রাখুন।

মনে রাখবেন, ব্যবসার Cash আপনার ব্যক্তিগত Cash নয়।

এই একটি নিয়ম মেনে চললে আপনার ব্যবসার Financial Analysis অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে।

লেখকের সাথে যুক্ত হোন

ব্যবসা, সমিতি ও হিসাব নিয়ে এই লেখাগুলো লিখছেন মাহফুজ আকন্দ। নতুন লেখা, প্রশ্নের উত্তর আর নিজের অভিজ্ঞতা জানাতে ফেসবুকে যুক্ত থাকুন — ফেসবুক প্রোফাইল

আজই সমিতি কিপার লাইট দিয়ে হিসাব শুরু করুন

সদস্য, সঞ্চয়, DPS, লোন ও রিপোর্ট — সমিতির সব হিসাব এক বাংলা অ্যাপে।

📲 অ্যাপ সম্পর্কে জানুন