সমিতির হিসাব একবার যে সফটওয়্যারে ঢুকবে, বছরের পর বছর সেটাই চলবে। তাই বাছাই করার সময় দাম সবচেয়ে বড় প্রশ্ন নয় — প্রশ্ন হলো, সমিতির আসল কাজগুলো এটা সত্যিই করতে পারে কি না। নিচের সাতটি বিষয় মিলিয়ে নিলে ভুল সিদ্ধান্তের ঝুঁকি অনেক কমে যায়।
ভাষা, ডাবল-এন্ট্রি আর রিপোর্ট — গোড়ার তিনটি
প্রথমে দেখুন পুরো অ্যাপটা বাংলায় কি না — শুধু মেনু নয়, বোতাম, তারিখ, সংখ্যা ও রিপোর্টও। অনুবাদ করা বিদেশি সফটওয়্যারে অর্ধেক পর্দা ইংরেজি থেকে যায়, আর হিসাবরক্ষক ভুল ঘরে টাকা বসান।
দ্বিতীয়, হিসাব ডাবল-এন্ট্রিতে বসে কি না। সাধারণ জমা-খরচের তালিকা দিয়ে রেওয়ামিল বা স্থিতিপত্র বানানো যায় না। তৃতীয়, রিপোর্ট কতগুলো আর কোন কোন — সমিতি কিপার লাইটে ৫৫+ রিপোর্ট আছে, সব ফিচারের তালিকায় নাম ধরে দেখতে পারেন।
- ১০০% বাংলা পর্দা, বাংলা সংখ্যা ও বাংলা প্রিন্ট
- ডাবল-এন্ট্রি খতিয়ান, রেওয়ামিল ও স্থিতিপত্র
- সদস্য ব্যালেন্স, আদায় শীট, আউটস্ট্যান্ডিং ও খেলাপি রিপোর্ট
- PDF ও Excel/CSV — দুই ফরম্যাটেই নামানো যায় কি না
ব্যাকআপ, পারমিশন আর অডিট — টাকার নিরাপত্তা
চতুর্থ প্রশ্ন: ফোন হারালে হিসাব থাকবে কি? ক্লাউড ব্যাকআপ না থাকলে ফোনই আপনার একমাত্র খাতা। পঞ্চম: স্টাফ কে কতটুকু করতে পারবে তা আপনি ঠিক করতে পারেন কি না — আদায়কারীর হাতে রিপোর্ট বা ডিলিটের ক্ষমতা থাকা উচিত নয়।
ষষ্ঠ: ভুল এন্ট্রি মুছে ফেলা যায়, না বাতিল হয়? এই অ্যাপে এন্ট্রি মোছা হয় না — কারণ লিখে বাতিল হয় আর উল্টো এন্ট্রি বসে, তাই পুরনো হিসাব নিরবে বদলে যেতে পারে না। বিস্তারিত পড়ুন নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা পাতায়।
সপ্তম — সাপোর্ট কোন ভাষায়, কোন সময়
সবচেয়ে বেশি গ্রাহক আটকে যান এখানেই। রাত দশটায় কিস্তির হিসাব না মিললে আপনি কাকে ফোন করবেন, আর তিনি বাংলায় বুঝবেন কি না — এটা ফিচার তালিকার চেয়ে বড় প্রশ্ন।
সমিতি কিপার লাইটে অ্যাপের ভেতরেই সাপোর্ট চ্যাট আছে, ৮৫+ প্রশ্নের ইন-অ্যাপ FAQ আছে, আর দরকার হলে ফোন সাপোর্ট আলাদা করে নেওয়া যায়।
সাতটা প্রশ্নের উত্তর হাতে নিয়ে তুলনা করুন — তারপর অ্যাপ নামিয়ে নিজের সমিতির আসল হিসাব দিয়ে পরখ করে দেখুন।
আজই সমিতি কিপার লাইট দিয়ে হিসাব শুরু করুন
সদস্য, সঞ্চয়, DPS, লোন ও রিপোর্ট — সমিতির সব হিসাব এক বাংলা অ্যাপে।
▶ Google Play App Store