বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
সর্বশেষ খবর

সম্মানিত সদস্য আঙ্গুর মিয়ার সদস্যপদ

১৭ সেপ্টেম্বর, ২০২৬
সম্মানিত সদস্য আঙ্গুর মিয়ার সদস্যপদ
📆তারিখ: ১৭ জুলাই ২০২৬
🎗️বিষয়: সম্মানিত সদস্য আঙ্গুর মিয়ার সদস্যপদ, বিনিয়োগ ফেরত এবং কর্মসংস্থান বিষয়ে সিদ্ধান্ত।
সম্মানিত সদস্যবৃন্দ,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সংগঠনের সম্মানিত সদস্য আঙ্গুর মিয়া বৈধ প্রক্রিয়ায় দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আত্মসমর্পণ করেছেন। বর্তমানে তিনি দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন।
বাংলাদেশে প্রত্যাবর্তনের পর তাঁর পক্ষে প্রবাসী সদস্য হিসেবে নিয়মিত চাঁদা ও আর্থিক অবদান প্রদান করে সদস্যপদ বজায় রাখা সম্ভব হবে না। এ কারণে সংগঠনের গঠনতন্ত্র এবং পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তাঁর জমাকৃত মূলধন (বিনিয়োগ) বিধি মোতাবেক সম্পূর্ণ ফেরত (রিটার্ন) দেওয়ার অনুমোদন প্রদান করা হয়েছে। এবং প্রবাসী সুরক্ষা বীমার ২০ হাজার টাকা এক কালীন তাকে প্রদান করা হবে।
একই সঙ্গে সংগঠনের মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার নীতির আলোকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, আঙ্গুর মিয়া দেশে ফিরে আসার পর তাঁর জন্য একটি সম্মানজনক ও টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করার সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংগঠনের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা, সুচিন্তিত পরামর্শ এবং দোয়ার মাধ্যমে এই মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলের নেক উদ্দেশ্য কবুল করুন, আমাদের প্রচেষ্টায় বরকত দান করুন এবং সংগঠনকে মানবকল্যাণের কাজে আরও সফলতা দান করুন। আমীন।
কাজী কামরুল ইসলাম সজল)
সাধারণ সম্পাদক
বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
সব খবর বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন