১০০৳ শেয়ার
শেয়ার
বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
সঞ্চয় ও ঋণের যে ব্যবস্থাগুলো এখন চালু আছে
শেয়ার
ঋণ
💥 একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবকল্যাণমূলক সংগঠন। মানবতার সেবায় এগিয়ে আসা, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। 🤝 ঐক্যবদ্ধভাবে, স্বচ্ছতা, সততা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে একটি মানবিক, সুন্দর ও সহমর্মী সমাজ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। ❤️ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোঁটানোই আমাদের লক্ষ্য—মানবতার সেবা করাই আমাদের অঙ্গীকার। 🌿 “মানুষ মানুষের জন্য—একসাথে গড়ি মানবিক সমাজ।”
🇧🇩 বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন বড়চর, রায়পুরা, নরসিংদী। 🎗️ স্বারক নং: BUPKS/আইন/প্রশাঃ/২০২৬/০৬ 💥 মাসিক সাধারণ সভার নোটিশ 💥 সকল সম্মানিত সদস্য ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন-এর সাংগঠনিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি মাসিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। 📅 সভার সময়সূচি 🔰 তারিখ: ১৩/০৯/২০২৬ ইং 🔰 দিন: রবিবার 🔰 সময়: সন্ধ্যা ৭:০০টা (বাংলাদেশ সময়) 🔰 স্থান: WhatsApp Group ⭕ আলোচ্য বিষয় ১। মাসিক চাঁদা ও লভ্যাংশের হিসাব। ২। বিনিয়োগ সংক্রান্ত আলোচনা। ৩। বকেয়া টাকা পরিশোধ। 💢 বিশেষ অনুরোধ উক্ত সভায় সকল সম্মানিত সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। (কাজী কামরুল ইসলাম সজল) সাধারণ সম্পাদক বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
মুদারাবা (বিনিয়োগ) – ইসলামী শরিয়াহসম্মত বিনিয়োগ পদ্ধতি মুদারাবা (Muḍārabah) হলো ইসলামী শরিয়াহসম্মত একটি অংশীদারিত্বভিত্তিক বিনিয়োগ ব্যবস্থা, যেখানে— - এক পক্ষ (রাব্বুল মাল) মূলধন প্রদান করেন। - অন্য পক্ষ (মুদারিব) সেই মূলধন দিয়ে বৈধ (হালাল) ব্যবসা পরিচালনা করেন। মুদারাবার মূলনীতি ✅ ব্যবসা অবশ্যই হালাল ও শরিয়াহসম্মত হতে হবে। ✅ লাভ পূর্বনির্ধারিত অনুপাতে বণ্টন হবে (যেমন ৭০% : ৩০% বা ৬০% : ৪০%)। ✅ নির্দিষ্ট বা গ্যারান্টিযুক্ত লাভ নির্ধারণ করা যাবে না। ✅ ব্যবসায় প্রকৃত ক্ষতি হলে এবং মুদারিবের কোনো অবহেলা, প্রতারণা বা চুক্তিভঙ্গ না থাকলে— - মূলধনের ক্ষতি রাব্বুল মাল (বিনিয়োগকারী) বহন করবেন। - মুদারিব তার শ্রম, সময় ও ব্যবস্থাপনার ক্ষতি বহন করবেন। ✅ ব্যবসার সকল আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব সংরক্ষণ ও নিয়মিত উপস্থাপন করতে হবে। উদাহরণ ধরা যাক, একজন বিনিয়োগকারী ১,০০,০০০ টাকা মূলধন দিলেন। একজন উদ্যোক্তা সেই অর্থ দিয়ে শরিয়াহসম্মত ব্যবসা পরিচালনা করলেন। - যদি ব্যবসায় লাভ হয় এবং চুক্তি অনুযায়ী লাভের অনুপাত ৭০% : ৩০% নির্ধারিত থাকে, তাহলে— - ৭০% লাভ বিনিয়োগকারী (রাব্বুল মাল) পাবেন। - ৩০% লাভ উদ্যোক্তা (মুদারিব) পাবেন। - যদি ব্যবসায় প্রকৃত ক্ষতি হয় এবং উদ্যোক্তার কোনো অবহেলা বা প্রতারণা প্রমাণিত না হয়, তাহলে সেই ক্ষতি মূলধন থেকে বহন করা হবে এবং উদ্যোক্তা তার শ্রম ও সময়ের বিনিময়ে কোনো পারিশ্রমিক পাবেন না। মুদারাবা সুদমুক্ত, ঝুঁকি ও লাভ ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত একটি ইসলামী বিনিয়োগ পদ্ধতি, যা কুরআন-সুন্নাহ ও ইসলামী ফিকহের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
💥 মাসিক সাধারণ সভার নোটিশ 💥 🇧🇩 বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন সকল সম্মানিত সদস্য ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন-এর সাংগঠনিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি মাসিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। 📅 সভার সময়সূচি 🔰 তারিখ: ২২/০৮/২০২৬ ইং 🔰 দিন: শনিবার 🔰 সময়: সন্ধ্যা ৭:০০টা (বাংলাদেশ সময়) 🔰 স্থান: WhatsApp Group ⭕ আলোচ্য বিষয় ১। সংগঠনের ১ জন নতুন সদস্য ভর্তি এবং চাঁদা সংক্রান্ত বিষয় পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ। 💢 বিশেষ অনুরোধ: উক্ত সভায় সকল সম্মানিত সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রধান উপদেষ্টা ও সভাপতির আদেশক্রমে (কাজী কামরুল ইসলাম সজল) সাধারণ সম্পাদক বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
তারিখ: ২১/০৩/২০২৬ ইং বিষয়: চিকিৎসার জন্য আর্থিক উপহার। বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ। আমাদের এলাকার একজন প্রতিবেশি বর্তমানে অত্যন্ত আর্থিক সংকটে দিনযাপন করছেন। অসুস্থতার কারণে এই কঠিন পরিস্থিতিতে তার পক্ষে প্রয়োজনীয় খরচ বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা প্রবাসী কল্যাণ সংগঠন কাউকে আর্থিক সহায়তা করি না, বরং সেটা উপহার হিসেবে দিয়ে থাকি, শুধুমাত্র আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে। ইতিমধ্যেই আমরা ঈদ-উল ফিতর উপলক্ষে ৩০ টি পরিবার কে ঈদ উপহার সামগ্রী প্রদান ও ঈদগাহ মাঠ সংস্থার করেছি। তাই কাউকে সামাজিকভাবে ছোট করে আমরা কোন উপহার দিতে চাই না, রাতের আঁধারে আমরা সেটা গোপনে দিয়ে আসবো। এমতাবস্থায়, আমরা সংগঠনের সদস্যবৃন্দের পক্ষ থেকে বিনীতভাবে আবেদন জানাচ্ছি যে, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আমাদের এলাকার একজন প্রতিবেশির জন্য প্রয়োজনীয় আর্থিক উপহার প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আপনাদের সদয় সহযোগিতা একজন অসহায় মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদান্তে, বিনীত সকল সদস্যবৃন্দ বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন।
যাঁরা সমিতি পরিচালনা করছেন
মোবাইল যাচাই করে ফরম পূরণ করুন — সময় লাগবে ২ মিনিট। অনুমোদনের পরই সদস্য নম্বর, তার আগে নয়।
ফোনে না পেলে এখানে লিখে রাখুন — সমিতি থেকে যোগাযোগ করা হবে।
আবেদন নম্বর আর যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন — দুটোই লাগবে।
আবেদন নম্বরটি লিখে রাখুন। যাচাই শেষ হলে আপনার মোবাইলে SMS পাঠানো হবে।
আবেদন নম্বরটি লিখে রাখুন। সিদ্ধান্ত হলে আপনার মোবাইলে SMS পাঠানো হবে।