ক্ষুদ্র সঞ্চয়ে পরিকল্পিত আবাসন: থ্রি জিরো হাউজিং-এর তিনটি আকর্ষণীয় প্যাকেজ
০৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে ক্ষুদ্র সঞ্চয়কারীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ‘থ্রি জিরো হাউজিং & ডেভেলপমেন্ট’। সংস্থাটি তিনটি ভিন্ন ক্যাটাগরিতে মেম্বারশিপ প্যাকেজ ঘোষণা করেছে, যা সকল পেশার মানুষকে তাদের সামর্থ্য অনুযায়ী সঞ্চয় করে ভবিষ্যতে পরিকল্পিত আবাসন নিশ্চিত করতে সাহায্য করবে।
সংস্থাটির ঘোষিত প্যাকেজগুলো হলো:
• বেসিক প্যাকেজ: মাসিক ২,০০০ টাকা বিনিয়োগ এবং ১০০ টাকা অপারেশন ফি। এই প্যাকেজে সদস্য মাসে ২ ইউনিটের মালিক হবেন।
• স্ট্যান্ডার্ড প্যাকেজ: মাসিক ৫,০০০ টাকা বিনিয়োগ এবং ২৫০ টাকা অপারেশন ফি। এই প্যাকেজে সদস্য মাসে ৫ ইউনিটের মালিক হবেন।
• প্রিমিয়াম প্যাকেজ: মাসিক ১০,০০০ টাকা বিনিয়োগ এবং ৫০০ টাকা অপারেশন ফি। এই প্যাকেজে সদস্য মাসে ১০ ইউনিটের মালিক হবেন।
প্রতিটি প্যাকেজে যোগদানের সময় এককালীন অ্যাডমিশন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১০০, ১৫০ এবং ২০০ টাকা। কর্তৃপক্ষের মতে, এই কাঠামোগত সঞ্চয় পদ্ধতি সদস্যদের ওপর বড় চাপ না ফেলে একটি শক্তিশালী ফান্ড তৈরি করবে, যা ভবিষ্যতে আধুনিক ও পরিকল্পিত আবাসন প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত হবে।