থ্রি জিরো হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট Three Zero Housing & Development — ছোট Investment একত্র করে জমি ও দীর্ঘমেয়াদি Asset তৈরির পরিকল্পিত সদস্যভিত্তিক উদ্যোগ।
সর্বশেষ খবর

পরিবেশ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় আমাদের অঙ্গীকার

০৩ সেপ্টেম্বর, ২০২৬
পরিবেশ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় আমাদের অঙ্গীকার
আমাদের দেশের কৃষি জমি আমাদের খাদ্য নিরাপত্তার প্রধান ভিত্তি। অনিয়ন্ত্রিত আবাসন প্রকল্পের নামে উর্বর বহু-ফসলি জমি নষ্ট করাকে আমরা কেবল নৈতিক অপরাধ নয়, বরং টেকসই ভবিষ্যতের জন্য বিরাট হুমকি মনে করি। তাই আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, ‘থ্রি জিরো হাউজিং & ডেভেলপমেন্ট’ কখনোই কোনো ২-ফসলি বা ৩-ফসলি উর্বর কৃষি জমি আবাসন প্রকল্পের জন্য ক্রয় করবে না। ​আমাদের নীতি স্পষ্ট—আমরা কেবল অনাবাদী, পতিত কিংবা কম উর্বর (এক ফসলি) জমি ক্রয়ের জন্য বিবেচনা করব। তাও তা সরাসরি সরকারি নিয়ম-কানুন, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে শ্রেণি পরিবর্তন (Conversion) করে তবেই আবাসনের আওতায় আনা হবে। প্রচলিত আইনি ব্যবস্থার বাইরে গিয়ে পরিবেশ বা কৃষির ক্ষতি করে এমন কোনো কাজ আমাদের রুল বুক অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা প্রকৃতিকে ভালোবাসি এবং পরিবেশবান্ধব আধুনিক স্মার্ট আবাসন তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ।
থ্রি জিরো হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট